প্রিয় লেখা : বুবুকে
গাজী খোরশেদুজ্জামান | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার
বুবুরে তুই সেই যে কবে গেছিস্ পরের ঘরে
আর এলিনা! একলা আমার মন যে কেমন করে!
জানিস বুবু, বড়োই তলায় রোজ কত যে বড়োই পড়ে থাকে,
সবার আগে কালুর ভিটের গোল্লা বড়োই পাকে।
ভোর না হতেই কারা যেন কুড়িয়ে নেয় সব,
ঘরে শুয়েই আমি তাদের শুনি কলরব।
বড়োই তলা যাইনে আমি আর। কার সাথে যাই বল?
একলা যেতে ভয় করে না ঠিক।
কিন্তু কেবল চোখে আসে জল!
কদম গাছে ঘুঘুর বাসায় সেই যে দুটো বাচ্চা গেছিস দেখে?
তা‘রি একটা পুষেছিলাম খাঁচায় পুরে রেখে।
পুষেও শেষে দিলেম ছেড়ে। আমার কেবল ভয়,
এই ঘুঘুটা ঐ ঘুঘুটার বুবুই যদি হয়।
জানিস বুবু ওরা এখন কদম গাছেই থাকে,
যখন তখন মিষ্টি সুরে ডাকে।
দু‘জন মিলে বেড়ায় ঘুরে বালুর চরে নদীর মোহনায়,
কখনো বা অনেক দূরে উধাও হয়ে যায়।
কাউকে ছেড়ে কেউ থাকে না,
কাউকে ওরা কেউ ভাবে না পর,
ভাইকে থুয়ে বোন কখনো যায় না পরের ঘর।
বুবুরে তুই ভুলেই গেছিস, আমরা ছিলাম অমনি দুটি পাখি!
জোড় ভেংগে আজ একলা আমি কেমন করে থাকি?
মানুষ-মেয়ে না হয়ে তুই হতিস্ যদি একটি পাখি-মেয়ে
পাখি-বুবুই ভালো হতিস্ মানুষ-বুবুর চেয়ে।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



