ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৪৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

প্রেমিকসহ করোনা আক্রান্ত ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও তার প্রেমিক ভিকি কুশল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৬ মার্চ) ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা নিজেই কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তৎক্ষণাৎ নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছি এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে চলছি।’

সোমবার ভিকি কুশল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, তিনি চিকিৎসকের পরামর্শ মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন।

বলিউডে গুঞ্জন, দীর্ঘদিন ধরে ভিকি কুশলের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা।

এদিন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন চিত্রনায়িকা ভূমি পেড়নেকারসহ বেশ কয়েক জন তারকা। এর আগে গত ৪ এপ্রিল বলিউড সুপারস্টার অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হন।

তিন দিন আগে আলিয়া ভাটের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।

-জেডসি