প্রেমিকাকে বিয়ে করতে দুই সন্তানকে হত্যা করলো বাবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
প্রবাদে আছে, প্রেমের কারণে সবকিছুই সঠিক। এমন প্রবাদ থেকেই হয়তো অনুপ্রেরণা নিয়ে চীনের এক প্রেমিক নিজ সন্তানদের হত্যা করেছে। জানা গেছে, প্রেমিকাকে বিয়ে করতে নিজের দুই সন্তানকে বহুতল ভবনের ছাদ ছুড়ে ফেলে দিয়ে হত্যা করলেন এক বাবা। অপরাধ প্রমাণীত হওয়ায় দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে আদালত।
চায়না ডেইলি’র এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩১ জানুয়ারি) অভিযুক্ত সন্তানদের বাবা ঝ্যাং বো এবং তার প্রেমিকা ইয়ে চেংঝেন’র মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর আগে ২০২০ সালে তারা বিয়ের উদ্দেশ্যে দু’সন্তানকে হত্যা করে।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে স্ত্রী চেন মেলিনের সাথে বিচ্ছেদ হয় ঝ্যাংয়ের। তার পর চেংঝেনের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে তার। আর নতুন প্রেমিকাকে দুই সন্তানের বিষয়টি গোপন করেছিলেন ঝ্যাং। কিন্তু সন্তানদের বিষয়টি বেশি দিন গোপন করে রাখতে পারেননি ঝ্যাং। তার প্রেমিক যখন জানতে পারেন দুই সন্তানের কথা, তখন থেকেই ঝামেলার শুরু হয়।
এতে বলা হয়, ঝ্যাংয়ের প্রেমিকা তাকে শর্ত দেন, দুই সন্তানকে কাছে রাখলে তার সাথে সংসার করবেন না। এই নিয়ে দু’জনের মধ্যে টানাপড়েন চলে। কিন্তু শেষমেশ প্রেমিকার দাবি মেনে নিয়েই দু’সন্তানকে ১৬তলা থেকে ছুঁড়ে ফেলে দেন ঝ্যাং। যদিও এই ঘটনার দায় প্রেমিকার উপরেই চাপিয়েছিলেন ঝ্যাং।
সন্তানদের মৃত্যুর দায় প্রেমিকার উপর দোষ দিয়েছেন ঝ্যাং। তিনি দাবি করেন, এই ঘটনা যখন ঘটে, তখন তিনি ঘরে ঘুমাচ্ছিলেন।
এছাড়াও দু’সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর ঝ্যাং এবং তার প্রেমিকার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন ঝ্যাংয়ের সাবেক স্ত্রী মেলিন। সেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তারও করেন পুলিশ। চার বছর ধরে সেই মামলা চলার পর বুধবার চীনের শীর্ষ আদালত ওই যুগলকে মৃত্যুদণ্ডের সাজা দিল।।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






