ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৫৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেমিকার সঙ্গে তর্ক, কথা কাটাকাটি। এক পর্যায়ে ভয়ানক এক কাণ্ড করে বসলেন প্রেমিকা। সুই দিয়ে জখম করে দিলেন প্রেমিকের চোখ।
 পুলিশ জানিয়েছে, অন্য মেয়ের দিকে তাকানোয় ওই ব্যক্তির প্রেমিকা সান্দ্রা জিমেনেজ তার চোখে দুটি সুঁই দিয়ে আঘাত করেন। স্থানীয় সময় শনিবার এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে।
পুলিশ জানায়, ইনজেকশন দিয়ে আঘাতের পর ভুক্তভোগী ব্যক্তির চোখের পাতা ছিদ্র হয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ব্যক্তি জানান, তার সঙ্গে আট বছর ধরে প্রেম চলছিল জিমেনেজের। একটি সোফায় শুয়ে থাকার সময় তাঁর ওপর সুঁই নিয়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ওই নারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকে। পরে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। এদিকে বয়ফ্রেন্ডের চোখ জখমের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিমেনেজ। তার দাবি, ভুক্তভোগী ব্যক্তির নিজের কারণেই চোখে আঘাত পেয়েছেন। 

সূত্র: ইউএস টুডে