প্রেমিকের সঙ্গে ঝগড়া করে তরুণীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় প্রেমিক মাহফুজ আহমেদ সুমনের সঙ্গে ঝগড়া করে স্বপ্না আক্তার (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বপ্না আক্তার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বপ্নার ছোট বোন সাবিনা আক্তার বলেন, মাহফুজ আহমেদ সুমন আমাকে ফোন দিয়ে বলে স্বপ্নার সঙ্গে থাকার জন্য। আমি কয়েকবার তার কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কাছে গেলেই সে আমি ও আমার স্বামীকে বলে, তোদের দুজনকে মারব, আমার কাছ থেকে সরে যা। পরে মাহফুজ আমাকে ফোন দিয়ে বলে তোমার বোনের কাছে যাও। আমি গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। এরপর আমি আবার মাহফুজকে ফোন দিয়ে বলি আপা দরজা খুলছে না। মাহফুজ বলে, নিচে থেকে দারোয়ানকে ডেকে এনে দরোজা ভেঙে ফেলো। পরে দরজা ভেঙে দেখি আমার বোন ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
তিনি আরও বলেন, আমার বোন হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। আমার বোনের ২০১৬ সালে বিয়ে হয়েছিল। এরপর ডিভোর্স হয়ে যায়। আমাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়।
নিহতের এক আত্মীয় রাকিব বলেন, মাহফুজ আহমেদ সুমনের সঙ্গে স্বপ্নার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মাহফুজ আহমেদ সুমন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার সঙ্গে ফোনে ঝগড়া হয়। পরে সে আত্মহত্যা করে। আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি।
খিলগাঁও থানার পরিদর্শক তদন্ত সুজিত কুমার সাহা বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেলে আছে। আমরা ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







