ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৪৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণী ময়মনসিংহ এলাকার বাসিন্দা এবং সে ঢাকায় বসবাস করতো বলে জানা গেছে।

জানা যায়, মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয় সাগর নামে এক যুবকের সাথে। দীর্ঘদিন ফোনে কথা হয় এবং একজন আরেকজনকে ইমুতে দেখে পছন্দ করে। অবশেষে সাগর তাকে বিয়ের প্রলোভন দিয়ে শায়েস্তাগঞ্জ নিয়ে আসে গত বুধবার রাতে। ওই তরুণী শায়েস্তাগঞ্জ আসার পর সাগরের সাথে পুরাসুন্দা একটি পাহাড়ে বেড়াতে যায়। সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করে এবং বাগানে ফেলে পালিয়ে যায় তারা। পরে কয়েকজন লোক দেখে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।