প্রেমের বলি উর্মি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
৩ বছরের আগ থেকে প্রেমের সম্পর্ক ছিলো পাশ্ববর্তী পাড়ার এক কলেজ ছাত্রের সাথে। বিষয়টি কয়েকদিন আগে জানতে পারে ছেলে-মেয়ের পরিবার। ছেলের পরিবার বিয়েতে রাজি হলেও বাধা হয়ে দাড়ায় মেয়ের পরিবার। ফিল্মি স্ট্যাইলে প্রেম ভাঙ্গার চেষ্টা করে মেয়ের পরিবারের লোকজন। শারিরিক ও মানষিক নির্যাতন করে নিজ ঘরে তালাবদ্ধ করেও নামেনী প্রেমের ভুত। সর্বশেষ লাশ হয়ে প্রেমের ইতি টানলো উর্মি খাতুন (১৭) নামের ঐ তরুণী।
সোমবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মিটন গ্রামের নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত উর্মি খাতুন উক্ত এলাকার ওমান প্রবাসী উজ্জল হোসেনের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত তিন বছর ধরে মিটন গ্রামের গিয়াস মোড় এলাকার চাঁদ আলীর ছেলে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক । এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিয়ের কথাও চলে। একাধিকবার এ নিয়ে দুই পরিবারের মাঝে কথা হয়। মেয়ের পরিবারের লোকজন মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপ দিলে মেয়ে রাজি হয়নি। এই নিয়ে উর্মিকে রোববার রাতে মারধরেরও অভিযোগ উঠে। পরে সকাল থেকে তাকে ঘরে তালাবদ্ধ ভাবে আটকে রাখা হয়।
বিকেলে মরদেহটি নিজ ঘরে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের দাদা বাক্কার দাবী করেন, “আমার নাতনি মানসিক প্রতিবন্ধী ছিলো। তার কারণে সে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।”
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। তবে পরিবারের বা কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়।”
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







