প্রেমে অসম্মতি; কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
মিজানুর রহমান, ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমান (২০) নামে এক তরুণের বিরুদ্ধে।হত্যাকাণ্ডের শিকার কিশোরীর নাম নীলা রায়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এই ঘটনা ঘটে।
নীলার বাড়ি মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকায়। তার বাবার নাম নারায়ণ রায়। বাবা-মার সঙ্গে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।
নীলার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে নীলাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মিজানুর। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও ওই যুবক নীলাকে উত্ত্যক্ত করত। সবশেষ রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যায় তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে বখাটে মিজানুর। নানা ভয়ভীতি দেখানোর এক পর্যায়ে অলকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নীলার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



