প্রেমে ব্যর্থ হয়ে বদলে যায় পরিণীতির জীবন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
বলিউডের প্রেমের গল্প এবং সম্পর্ক ভাঙা-গড়ার মুখরোচক গল্প সাধারণ মানুষের কাছে বিনোদন হলেও আর পাঁচটা মানুষের মতোই অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক ভাঙাগড়া তাদেরও কষ্টই দেয়, মন ভাঙার যন্ত্রণায় সকলেই কাঁদেন।
সম্প্রতি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেমে প্রত্যাখ্যানের একটা কষ্টকর অভিজ্ঞতা তার জীবন বদলে দিয়েছে, এবং এটিই তার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। যদিও নিজের প্রাক্তন প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি পরিণীতি।
সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘মন ভাঙা কাকে বলে, সেই একটা বড় অভিজ্ঞতা আমি পেরিয়ে এসেছি এবং আমি মনে করি, এটাই একমাত্র ঘটনা হবে। সত্যি কথা বলতে কী, আমি অদ্ভুত অগোছালো অবস্থায় ছিলাম। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল এটা, কারণ আমি তখন পর্যন্ত কোনো দিন কোনো প্রত্যাখ্যান পাইনি।’
এই অভিনেত্রী বলেন, ‘আমার তখন সবচেয়ে প্রয়োজন ছিল আমার পরিবারকে পাশে পাওয়া। তবে আমি যদি একটুও ম্যাচিওর হয়ে থাকি, তবে তা এই ঘটনার জন্যই। ঈশ্বরকে ধন্যবাদ জীবনের প্রথম দিকেই আমাকে এই অবস্থার মোকাবিলা করতে দেওয়ার জন্য।’
৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গেছে কেশরি সিনেমায়, অক্ষয় কুমারের বিপরীতে। বলিউডের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক চরিত দেশাইয়ের সাথে ডেটিং করছেন পরিণীতি চোপড়া। ২০১৬ সালে ড্রিম টিম ট্যুরের সময় আলাপ হয়েছিল দুজনের। চরিত দেশাই অগ্নিপথ, তিন পাত্তি, রন এবং চাঁদনি চক টু চায়না'র মতো সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।
ইশকজাদে অভিনেত্রী পরিণীতি অবশ্য নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ যত্নশীল ছিলেন, তিনি আগে বলেছিলেন যে, নিজের প্রেম সংক্রান্ত বিষয় তিনি নিজের কাছেই রাখেন। কারণ তিনি এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নন।
মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘আমার জীবন এটাই। আমার প্রেম সংক্রান্ত যে জীবন, সেটা একমাত্র একটা জিনিস, যা আমি একেবারে নিজের কাছে রাখতে চাই। কারণ আমি এই নিয়ে কথা বলতে প্রস্তুতই নই। আমি কিন্তু কিছু লুকোচ্ছি না, কেবল আনুষ্ঠানিকভাবে কোথাও কোনো ঘোষণা করছি না। আমি যদি এসবের প্রয়োজনীয়তা অনুভব করি তাহলে করব।’
সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া এখন তার আসন্ন সিনেমা ‘জবরিয়া জোড়ি'র মুক্তির অপেক্ষায় রয়েছেন, এতে প্রধান চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকেও। প্রশান্ত সিং পরিচালিত এবং একতা কাপুর, শোভা কাপুর ও শৈলেশ আর সিং প্রযোজিত সিনেমাটি আগামী ২ অগাস্ট মুক্তি পাবে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







