প্রেস ক্লাবে সন্ধানী চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২শ’ জনকে সেবা প্রদান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে আজ ক্লাবের প্রায় ২শ’ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহায়তায় এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে মরনোত্তর চক্ষুদানেরও অঙ্গীকার করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন চিকিৎসা সেবা প্রদানের জন্য সন্ধানীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ধানীর সহযোগিতার ফলে ক্লাবের সদস্যরা বিশেষ উপকৃত হয়েছে।
স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপ-কমিটির আহ্বায়ক বখতিয়ার রানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সন্ধানী চক্ষুদান সমিতির পক্ষ থেকে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবে সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, প্রেস ক্লাবে এ ক্যাম্প পরিচালনা করতে পেরে সন্ধানী সম্মানিতবোধ করছে। তিনি ভবিষ্যতেও প্রেস ক্লাবে তাদের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, সন্ধানী চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মালিক ইফতেখার সিদ্দীক-এর নেতৃত্বে ৯ সদস্যের চিকিৎসা টিম এ চক্ষু ক্যাম্প পরিচালনা করেন। চক্ষু বেঁচে থাক চোখের আলোয় এই শ্লোগান সম্বলিত একটি লিফলেটও সেবাগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




