প্রোফাইল হ্যাক করে ‘গোপন’ ছবি ভাইরাল হওয়াটা কষ্টের: মিথিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। কিছুদিন আগে স্বামী সৃজিত মুখার্জি এবং কন্যা আইরাসহ কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন। গত ৩ মার্চ আবারো কলকাতায় ফিরে গেছেন।
কলকাতায় ফেরার আগে কথা বলেছেন দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সঙ্গে। সেখানে মিথিলা জানিয়েছেন, এবার কলকাতা গেলে বেশিদিন থাকা হবে না। কারণ সামনে আমার ঈদের আরো কিছু কাজ আছে। দেশে এসে সেগুলো শেষ করব।
কলকাতা সম্পর্কে মিথিলা জানান, সুন্দর একটি শহর। ছোটবেলা থেকে বন্ধুদের কাছে গল্প শুনেছি। তবে আগে কখনো যাওয়া হয়নি। এখন তো আমার বাড়িই সেখানে। সবকিছু চিনতে শুরু করেছি। ছোটবেলায় গান, গল্প শুনে শুনে যে শহরটাকে চিনেছি এখন সেখানে থাকছি। কলকাতায় আমি যে বাড়িতে থাকি সেটা পাঁচতলা। সেখানে সেটাই সবচেয়ে উঁচু বিল্ডিং। আবার ঢাকার চিত্র ঠিক উল্টো। দুটি শহরের ভিন্ন দুটি চার্ম আছে। ওই জিনিসটা খুব ভালো লাগে।
সৃজিত ঘরণী জানান, কলকাতায় সিনেমায় কাজের কথা হচ্ছে। আসলে মাত্রই তো গেলাম। তাও কোভিডের ভেতর। সব মিলে গেলে হয়তো কাজ করব।
আপনার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? জানতে চাইলে মিথিলা জানান, সুখের দিন অনেক আছে। তবে আমার মনে হয় আইরা আমার জীবনে আসা- এর থেকে সুখের দিন তো আর হতে পারে না।
আর কষ্টের দিন? মানুষের জীবনে যখন অপ্রত্যাশিতভাবে খারাপ কিছু হয়, সেটাই তো কষ্টের। প্রোফাইল হ্যাক করে আমার পার্সোনাল ছবি নিয়ে কিছুদিন আগে যে বিষয়টা হয়েছে। সেটা অবশ্যই আমার জন্য খুব ভয়াবহ ছিল। রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি কাজ নিয়ে ব্যস্ত মিথিলা। নির্মাতা তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তারকাবহুল ওয়েব সিরিজ 'কন্ট্রাক্ট' এ রুমানা নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন তিনি। শিগগিরই জিফাইভ প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে সিরিজটি।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








