প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত আইনজীবী ইশরাত হাসান
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড ২০২০-এর জন্য মনোনয়ন পেয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান। জনস্বার্থে দায়ের করা মামলায় অবদানের জন্য তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো আইনজীবী প্রো বোনো ক্যাটাগরিতে মনোনীত হলেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাত আইনজীবীকে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
তারা হলেন– বাংলাদেশ থেকে ইশরাত হাসান, যুক্তরাষ্ট্র থেকে অ্যাঙ্গেলা জিল, ইংল্যান্ড থেকে ফেলিসিটি গেরি কিউসি ও জিমরান স্যামুয়েল, পাকিস্তান থেকে মুহাম্মদ আহমেদ, ভারত থেকে সুখভিন্দার সিং নারা ও ইকুয়েডর থেকে রবার্থ পরটেস।
আনুষ্ঠানিক মনোনীতদের মধ্য থেকে একজন বিজয়ীর হাতে আগামী নভেম্বরে পুরস্কার তুলে দেয়া হবে।
ওয়েবসাইটে আইনজীবী ইশরাত হাসান সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন মানবতাবাদী আইনজীবী। ইসরাত হাসান তার দেশে আইনগত প্রো বোনো তৎপরতার মাধ্যমে গভীর ও অনন্য প্রভাব তৈরি করেছেন। মামলা পরিচালনার মাধ্যমে এ নারী আইনজীবী তার প্রো বোনো উদ্যোগের জন্য স্বীকৃত হয়েছেন।
বাংলাদেশের পাবলিক প্লেসগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপন এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করে তিনি স্বীকৃতি পেয়েছেন। এভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সমাজিক পরিবর্তনের ক্ষেত্রে ইশরাত হাসান এক অনন্য উদাহরণ হয়ে আছেন।
প্রসঙ্গত ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হলো সারাবিশ্বের আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক এই সংগঠনের অধীনে রয়েছে ৮০ হাজারেরও বেশি আইনজীবী ও ১৯০টি বার অ্যাসোসিয়েশন। যার কেন্দ্রীয় কার্যালয় ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






