ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্লাস্টিক সার্জারির জেরে প্রাণ হারালেন আর্জেন্টিনার মডেল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্লাস্টিক সার্জারি সফল না হওয়ার কারণে মৃত্যু হল আর্জেন্টিনার ৪৩ বছর বয়সী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলভিনা লুনার। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন সিলভিনা। তবে অস্ত্রোপচারের পরিণতি এতটা ভয়ঙ্কর হবে, তা বুঝতেই পারেননি তিনি।
অস্ত্রোপচারের পর থেকেই নানা শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে সিলভিনার শরীরে। কিডনি বিকল হয়ে যায় তার। চিকিৎসকদের শত চেষ্টার পরেও শেষরক্ষা হল না।
২০১৫ সালে কিডনিতে পাথর জমার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিলভিনা। তখন চিকিৎসকেরা বলেছিলেন, তার কিডনির অবস্থা ভালো নয়। হাইপারক্যালশিমিয়া অর্থাৎ শরীরে ক্যালশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই তার কিডনিতে সমস্যা শুরু হয়েছিল।
চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে, কিডনি প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত নিয়মিত ডায়ালিসিস চালিয়ে যেতে হবে সিলভিনাকে। এর পরে ২০১৬ সালে বোটক্স করান তিনি। সেই অস্ত্রোপচারের পর থেকে অটোইমিউন ডিজিজে আক্রান্ত হন সিলভিনা। তার পরেও সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি মৃত্যুর আগে আবারও অস্ত্রোপচার করাতে উদ্যোগী হন।