ফরাসি ওপেনের শিরোপা জিতলেন ইগা স্যুয়াতেক
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ান ওপেন জেতা সোফিয়া কেনিনকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন ইগা স্যুয়াতেক। এটি তার প্রথম গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা। একই সঙ্গে পোল্যান্ডের হয়ে কোনো গ্র্যান্ড স্লাম আসরের এককে শিরোপা জেতা এটিই প্রথম।
শনিবার (১০ অক্টোবর) প্যারিসের রোলাঁ গারোঁয় নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তারকা কেনিনকে ৬-৪, ৬-১ সেটে হারান ১৯ বছর বয়সী স্যুয়াতেক। টুর্নামেন্টে কোনো সেট না হেরেই শিরোপা জিতলেন এই কিশোরী।
১৯৯২ সালের চ্যাম্পিয়ন মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন স্যুয়াতেক। এই পোলিশ তারকা এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালে পা রেখেছিলেন।
র্যাঙ্কিংয়ের ৫৪ নম্বর বাছাই তারকা স্যুয়াতেকের অবশ্য জুনিয়র উইম্বলডন শিরোপা জয়ের কৃতিত্ব আছে। তবে এই আসরে ফেভারিটদের তালিকায় তাকে কেউ রাখেননি।
স্যুয়াতেক অবশ্য বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে এগিয়েছেন। চতুর্থ রাউন্ডে যেমন এই স্যুয়াতেকই বিদায় করেছিলেন ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা সিমোনা হালেপকে।
১৯৩৯ সালের পর প্রথম কোনো পোলিশ তারকা হিসেবে ফরাসি ওপেনে মেয়েদের এককে ফাইনালে উঠেছিলেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





