ফরিদপুরে কয়েক টুকরা করে পোড়ানো হলো কিশোরীর লাশ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ফরিদপুরে আগুনে পোড়া এক কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামের একটি জমিতে তার লাশ পাওয়া যায়।
স্থানীয়রা ধারণা করছেন, ১২-১৩ বছর বয়সী ওই কিশোরীকে হত্যার পর লাশ কয়েক টুকরা করে পেট্রল ঢেলে পোড়ানো হয়েছে।
কৈজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর উদ্দিন বলেন, দুপুরে কৃষকরা পোড়া লাশটি থেকে ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। ধারণা করা হচ্ছে, হত্যার পর ব্যাগে ভরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সংকর কুমার বলেন, কিশোরীর আগুনে পোড়া খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, খবর পেয়ে পুলিশ, সিআইডির ক্রাইমসিন, পিবিআইয়ের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আলামত সংগ্রহ করছেন তারা। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই তদন্তে নেমেছে।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ