ফরিদপুরে ডাব খাইয়ে স্বর্ণালংকার চুরি, ২ নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ফরিদপুরের এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাব খাইয়ে ২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় নারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, ক্রেতা বেশে দুই নারী গত ১৭ এপ্রিল ফরিদপুর শহরের নীলটুলী সড়কের তারকেশ্বর জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে যান স্বর্ণালংকার কেনার উপলক্ষ দেখিয়ে। প্রথম দিনে তারা দোকান মালিক শংকর দত্তের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং কেনাকাটা না করে চলে আসেন।
পরদিন ১৮ এপ্রিল ফের ওই দোকানে গিয়ে স্বর্ণালংকার দেখাতে বলেন। দোকানী স্বর্ণালংকার বের করলে ওই নারীদ্বয় সখ্যতার অজুহাতে একটি ডাবের পানি খেতে দেন, এবং নিজেরাও একটি ডাবের পানি খান। সেই পানি খাওয়ার কিছু সময় পর দোকানী জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। এ ঘটনার দুইদিন পর ওই দোকানীর জ্ঞান ফিরে আসলে তিনি পুলিশের দ্বারস্ত হন।
ঘটনাটি তদন্ত করে পুলিশের উপ-পরিদর্শক সুজন বিশ্বাস ঝিনাইদহের কালিগঞ্জ এলাকা থেকে প্রথমে সোহানা নামের এক নারীকে আটক করেন এবং তার স্বীকারোক্তি মোতাবেক ফরিদপুরের ডিআইবি বটতলা এলাকা থেকে রিমি আক্তার নামের আরও এক নারীকে আটক করেন।
এদের উভয়ের বাড়ী ফরিদপুর জেলার চরভদ্রাসন এলাকায়। আটকের সময় তাদের কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণালংকারের মধ্যে কয়েকটি চেইন উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন আর জানান, স্বর্ণালংকার লুট করার পর ওই নারীরা উল্টো পুলিশের কাছে তাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ দেয় সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ জানায়, এই চক্রে আরও একজন নারী সদস্য রয়েছে, তারা তিনজন মিলে ধনাঢ্য ব্যক্তি ও তাদের সন্তানদের টার্গেট করে নানা ভাবে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। এসময় আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




