ফলের দোকান ঘুরে খালি হাতে ফিরছেন ক্রেতা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রোজা শুরুর আগে থেকেই বাজারে প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। রমজান মাস শুরু হওয়ার পর বাজারে নতুন করে আরও কয়েকটি পণ্যের দাম বেড়েছে। সব মিলিয়ে রমজান মাসে ভালো নেই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ফলের বাজারেও। এবার রোজার মাসে ফলের দোকান থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা।
ক্রেতারা বলছেন, দামের কারণে তারা খালি হাতে ফিরছেন। অন্যদিকে রমজানে যেসব বিক্রেতারা ভালো কেনা-বেচার আশা করেছিলেন,তারা এখন হতাশ।
ফলের খুচরা বাজারে তথ্য অনুযায়ী, রোজার শুরুতে ফলের দাম যে পরিমাণে বেড়েছিল তা এখন পর্যন্ত অব্যাহত আছে। প্রতি কেজি আপেল ২৪০-৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে। মাল্টা প্রতি কেজি ২২০-২৪০ টাকা, আঙ্গুর ২৫০-৩৫০ টাকা, আনার ৩০০-৪০০ টাকা, তরমুজ ৩০-৩৫ টাকা করে, পেঁপে ৯০-১০০ টাকা, পেয়ারা ৭০-৮০ টাকা করে আতাফল ৪৫০-৫০০ টাকা, ও কুল ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জাত ভেদে প্রতি হালি কলা ২০-৪০ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রকার ও মান ভেদে প্রতি খেজুর কেজি ৩০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর রামপুরা ও সেগুনবাগিচা এলাকায় ফলের দোকানের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
রমজানের বেচাকেনা নিয়ে হতাশ বিক্রেতারা বলেন, অন্যসব বছর রোজার মাসে তারা দিনে ১০ হাজার টাকার উপরে ফল বিক্রি করতেন। ফলের ব্যবসায় বিক্রি বেশি না হলে তাদের তেমন লাভ হয় না। এবার ক্রেতারা দোকানে আসছেন ঠিকই, কিন্তু দাম শোনে ফল না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। সারা দিনে অনেক বিক্রেতা ৩ হাজার টাকাও বিক্রি করতে পারছেন না। ফলে রোজার মাসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পেরে হতাশায় ভুগছেন তারা।
বিক্রেতারা আরও বলেন, তারা বুঝতে পারছেন দামের কারণে ফলের দোকান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রেতারা। কিন্তু চাইলেও তারা দাম কমাতে পারছেন না। এ কারণে রোজার মাসে ব্যবসায়ীক দিক দিয়ে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রাজধানীর রামপুরার ফলের দোকানি খায়রুল মিয়া বলেন, মানুষ আপেল, মাল্টা ও অন্যসব ফল হাতে নিয়ে দাম-দর করছে কিন্তু কিনছে না। এমন অবস্থা দোকানে আসা প্রতি ১০ জন ক্রেতার মধ্যে ২ জন ক্রেতা ফলে কিনছেন। তবে তাও পরিমাণে অল্প। সবসময় রোজার মাসে ভালো একটা বেচা-কেনার আশা থাকে, কিন্তু এবার খুব খারাপ।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






