ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৮:০৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

ফাঁকা হচ্ছে রাজধানী, মহাসড়কে বাড়ছে ভিড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সড়ক, ট্রেন ও লঞ্চ পথে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এতে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর অফিস এলাকাগুলোয় যানবাহনের চাপ কম লক্ষ্য করা গেছে। তবে বিভিন্ন টার্মিনালে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।

এদিকে আজ সরকারি অফিসে শেষ কার্যদিবস। অনেকেই অগ্রিম ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। এবার ঈদের ছুটি পাঁচ দিন, রোজা যদি ৩০টি হয়, তবে ছুটি আরও একদিন বাড়বে।

বিকেল থেকে রাজধানীর টার্মিনাল এলাকাগুলোয় ভিড় বেড়েছে। সকালে যেসব বাস রাজধানী থেকে বেরিয়ে যায়, সে সময় কিছুটা যানজট দেখা দেয়। আবার যে বাসগুলো বিভিন্ন অঞ্চল থেকে এসে ঢাকা ঢুকছে সেগুলোকে জায়গা দিতে গিয়েও কিছু সময় যানজট ছিল। বিশেষ করে মহাখালী ও গাবতলী এলাকায় এ পরিস্থিতি বেশি দেখা গেছে।

গুলশান বিভাগের মহাখালী জোটের ট্রাফিক কর্মকর্তা (টিআই) মো. মাসুদ রহমান গণমাধ্যমকে বলেন, সকাল থেকে রাজধানীর মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঢাকাও ফাঁকা হতে শুরু করেছে। আগামী কয়েকদিন আরও চাপ বাড়বে। কারণ গার্মেন্টস এখনো ছুটি হয়নি। চাপ যতটুকু হবে সেটি টার্মিনাল কেন্দ্রিক।