ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৫:২৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

ফাইনালের আগে ফ্রান্স শিবিরে বড় দুঃসংবাদ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স শিবির। ফাইনালের লড়াইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে লা ব্লুজরা। তবে সর্দিতে আক্রান্ত অনুশীলনে যোগ দিতে পারেননি দলটির বেশ কয়েকজন খেলোয়াড়।

ভারানে, কোনাতে ও স্ট্রাইকার কিংসলে কোমান অসুস্থতার জন্য অনুশীলনে যোগ দিতে পারেনি বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ‘ক্যামেল ভাইরাসে’ আক্রান্ত হয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এর আগে ‘ক্যামেল ভাইরাস’ জ্বরে ভুগে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ডিফেন্ডার ডেওট উপমেকানো ও মিডফিল্ডার অ্যাড্রিয়েন রাবিওট খেলতে পারেননি।

অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে ফরাসী স্ট্রাইকার কোলো মুয়ানি জানিয়েছেন, আক্রান্ত খেলোয়াড়রা বর্তমানে তাদের কক্ষে আইসোলেশনে রয়েছেন।তবে এ ভাইরাসের কারণে ফাইনাল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানান দেশম। তার দাবি, এটা ভাইরাসের মৌসুম। আমাদের এখন সতর্ক থাকতে হবে।

দেশম জানিয়েছেন, আবহাওয়ার বিশাল পরিবর্তনের কারণে তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আশা করি, রোববারের মধ্যে সবাই ঠিক হয়ে যাবে।