ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১০:২৫:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

ফাদার পিশোতোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন মিশনারি ও নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠোনো বার্তায় তিনি এ শোক জানান।

শোক বার্তায় তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে ‘স্মরণীয়’ হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে রামপুরায় নিজের বাসায় পিশোতোর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭। তিনি ২৩ বছর নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন। ফাদার পিশোতো মৃত্যুর আগ পর্যন্ত নটর ডেম ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ছিলেন।

বৃহস্পতিবার বিকালে তার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ ও ইউনিভার্সিটিতে। পরে সন্ধ্যায় নেওয়া হয় রমনা ক্যাথেড্রালে।

আজ শুক্রবার সকালে তেজগাঁও চার্চ প্রাঙ্গণে আনুষ্ঠানিকতা শেষে করা ফাদার পিশোতোর মরদেহ নেওয়া হয় গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে। সেখানেই তার সৎকার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতো হৃদরোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন। গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।

এই বিভাগের জনপ্রিয়