ফারিণের ওপর ক্ষিপ্ত ভক্তরা, কিন্তু কেন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার
তাসনিয়া ফারিণ।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ গত শুক্রবার (৯ জুন) অগোছালো ভাবে হঠাৎ করেই লাইভে আসেন। এসময় নির্মাণাধীন এক রাস্তায় কথাবার্তার এক ফাঁকে ফারিণ জানান তিনি তার বোনকে খুঁজছেন। ফারিণের এই লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্টবক্সেও দর্শকরা ফারিণ ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তবে ফারিণ সেদিন কোনো প্রশ্নের উত্তর না দিলেও পরবর্তীতে জানা যায় এটি ছিল নিছক একটি প্রচারণা।
এদিকে বিভ্রান্তিমুলক প্রচারণার জন্য ফারিণের ওপর ক্ষিপ্ত হয়েছেন তার ভক্তরা। তারা এমন ‘লেইম’ বা ‘সস্তা’ প্রচারণার নিন্দাও জানিয়েছেন। অন্তত এই ধরনের মন্তব্যে নেটিজেনরা এমনটাই বলছেন।
ফারিণের উদ্দেশে অনেকেই বাঘের গল্পটি মনে করিয়ে দেন। এক ভক্ত লিখেছেন, প্রথম তো ভেবেছিলাম সত্যি ঘটনা, পরে দেখি নাটকের শুটিং। যখন এ রকম সত্যি একটা বিপদে পড়বেন, আর তখন যদি লাইভে এসে এই রকম নেকামি কান্না করেন তখন মানুষ সত্যিটা ভেবে হাসি-তামাশা করবে।
অন্য একজন লিখেছেন, জীবনে একদিন এমন বিপদে পড়বেন, সেদিন হাজার কান্না করেও সাহায্য পাবেন না। মনে রাখবেন কথাটা। এমন নানা মন্তব্যে ফারিণের সমালোচনা করছেন।
প্রসঙ্গত, এই ঘটনার পরদিন শনিবার (১০ জুন) ফারিণ তার স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লিখেছেন ‘এই ঈদে আসছে ‘নিকষ’ দীপ্ত প্লে’তে।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট