ফায়ার সেফটি না থাকলে আইনানুগ ব্যবস্থা: ডিএনসিসি মেয়র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রথম ধাপে ত্রুটি পেলে ভবন মালিকদের সতর্ক করবেন তারা। এরপরও কেউ ত্রুটি ঠিক না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। ব্যবসা প্রতিষ্ঠান হলে তার ট্রেড লাইসেন্স বাতিল করে দেয়া হবে। এ জন্য অভিযোগ বক্স ও ফোন নম্বরও চালু করতে যাচ্ছে ডিএনসিসি।
শনিবার গুলশানে নগর ভবন থেকে ‘ভবন পরিদর্শন দলের’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে ভবনে যারা চাকরি করেন তারা নিজেরা সচেতন হয়ে দেখবেন ভবনটিতে ফায়ার সেফটি আছে কি-না। যদি না থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ জানান। অভিযোগ জানালে আমরা সেই ভবনে তাৎক্ষণিক টিম পাঠাব, সতর্ক করব। তাতে কাজ না হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।
আতিকুল ইসলাম জানান, অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০টি ‘ভবন পরিদর্শন দল’ গঠন করেছে ডিএনসিসি। ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দুটি করে দল গঠন করা হয়েছে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস, বেসরকারি সংস্থা, বিভিন্ন কমিউনিটির সদস্যের সমন্বয়ে প্রতিটি দলে ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছেন।
ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে আগেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নি-ঝুঁকি পরীক্ষা করবে। কোনো ভবনে অগ্নি-নিরাপত্তা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে ভবনটির অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন- লেখা একটি স্টিকার লাগিয়ে দেয়া হবে। তাছাড়া ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হবে।
তিনি বলেন, ঢাকা উত্তরের ২০টি ভবনকে এ কার্যক্রমে ‘মডেল ভবন’ হিসেবে উপস্থাপন করা হবে, যাতে অগ্নি নিরাপত্তার সব বন্দোবস্ত থাকবে। প্রথম পর্যায়ে ভবনগুলোতে ফায়ার এক্সিট, ফায়ার ডোর ও নিরাপত্তাকর্মীদের ফায়ার ড্রিল (প্রশিক্ষণ) রয়েছে কি-না তা পরীক্ষা করে দেখবে টিম।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট ডিরেক্টর ড. তারিক বিন ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
-জেডসি
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











