ফিলিপাইনে আশ্রয় চাইলেন ইরানি মডেল বাহারি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
জীবনের শঙ্কার কারণে ফিলিপাইনে আশ্রয় চেয়েছেন ইরানি মডেল বাহারে জারে বাহারি। গত সপ্তাহে ফিলিপাইনে রাজধানী ম্যানিলার নিনয় একুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তাকে ‘ব্যুরো অব ইমিগ্রেশন’-এর হেফাজতে রাখা হয়েছে। খবর আরব নিউজ।
বাহারি চলতি মাসের জানুয়ারিতে ম্যানিলায় অনুষ্ঠিত ‘মিস ইন্টারকন্টিনেন্টাল ২০১৮’ সুন্দরী প্রতিযোগিতায় ইরানের হয়ে অংশ নেন। ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, ফিলিপাইনে প্রবেশের ব্যাপারে বাহারির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কারণ তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে। ফিলিপাইনে অবস্থানের সময় তিনি তার ইরানি সহকর্মীর উপরে হামলা করেছিলেন বলে অভিযোগ। এজন্য তার বিরুদ্ধে মামলাও করেছেন ওই সহকর্মী।
তবে বাহারি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মামলাটি ভুয়া। তিনি ইরানে বিরোধী রাজনীতিবিদকে সমর্থন করায় তাকে টার্গেট করা হয়েছে। এছাড়া তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে এবং মহিলাদের অধিকারের পক্ষে কথা বলে ইরানের ঐতিহ্যগত মূল্যবোধ আঘাত করেছেন বলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হচ্ছে।
জানুয়ারিতে সুন্দরী প্রতিযোগিতায় তিনি ইরানের বিরোধী নেতা এবং ইরানের জাতীয় কাউন্সিলের প্রতিষ্ঠাতা রেজা পাহলভির ছবি বহন করে উপস্থিত হয়েছিলেন। ফিলিপাইন থেকে তাকে বিতাড়ন করা হলে ইরানে তাকে কমপক্ষে ২৫ বছরের কারাদণ্ড হবে বলে দাবি করেন তিনি।
ফিলিপাইনের বিচার বিভাগের কর্মকর্তা মার্ক পেরেট জানান, সোমবার বাহারিকে ইরানে নির্বাসন দেয়ার কথা থাকলেও তাকে ফেরত পাঠানো যায়নি। তিনি ফিলিপাইন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন বলে তাকে ব্যুরোর হেফাজতেই রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিচার বিভাগ যথাসময়ে তার আশ্রয়ের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
-জেডসি
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







