ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ২১:৫২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

ফিলিপিন্সে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিপিন্সে প্রচন্ড গরম ও দেশব্যাপী জিপনি চালকদের ধর্মঘটের কারণে সব সরকারি স্কুলে দুই দিনের জন্য সশরীরে ক্লাশ স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির শিক্ষা বিভাগ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

শিক্ষা বিভাগ ফেসবুকে বলেছে, সর্বশেষ তাপ সূচকের পূর্বাভাস ও দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ঘোষণার প্রেক্ষিতে,  সকল সরকারি স্কুল ২৯ ও ৩০ এপ্রিল অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেবে।