ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে সরব হলেন জয়া বচ্চন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গত কয়েকমাস ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কে তুঙ্গে। সুশান্তের মৃত্যুতে নেপোটিজম কিংবা ফেভারিটিজম, মুভি মাফিয়া এবং মাদক নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে অনেকেই মুখ খুলেছেন। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে সরব হলেন বর্ষীয়ান অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জিরো আওয়ারে রাজ্যসভায় ফিল্ম ইন্ডাস্ট্রির চলমান সঙ্কট নিয়ে কথা বলার অনুমতি চেয়েছিলেন সমাজতন্ত্র পার্টির সাংসদ জয়া বচ্চন। পরে তাকে কথা বলার অনুমতি দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
জয়া বচ্চন বলেন, 'দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে সঙ্কট চলছে। এমন পরিস্থিতিতে বিনোদন জগতের বদনামের চেষ্টা করা হচ্ছে। লাখ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। এমনকি প্রতি বছরই সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। শুধু তাই নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান তারা। অথচ কিনা এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।'
জয়া অভিযোগ এনে আরও বলেন, দেশের সাধারণ মানুষের নজর অন্যদিকে প্রভাবিত করতেই এমনটা করা হচ্ছে। খুব শিগগিরই এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ গ্রহন করা উচিত। ইন্ডাস্ট্রির দুর্দিনে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দোষারোপের পালা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন অমিতাভ পত্মী জয়া বচ্চন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











