ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফেনীর কাজিরদিঘীতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে কাজিরদিঘী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— কুমিল্লার হোমনা উপজেলার সুরারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিক আপ চালক আবু সাঈদ (২৯)।
গুরুতর আহতরা হলেন— দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, চট্টগ্রাম থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন এক দম্পতি। পথিমধ্যে একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসার মালামাল বহনকারী পিকআপটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে একজনকে মৃত উদ্ধার করা হয়। এছাড়া মোট ৫ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ২ জন মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে। দুই জন গুরুতর আহত হয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ফেনীর মুহুরি গঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনায় পিকআপে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








