ফের ঝড় তুললেন ‘চোখ মেরে’ ভাইরাল হওয়া সেই প্রিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র
বছর চারেক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে এক তরুণীকে ভ্রু নাচাতে দেখা যায়। কেউ কেউ বলে থাকেন চোখ মারা। ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে ‘উইঙ্ক’। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।
দক্ষিণী একটি সিনেমার গানের দৃশ্যের একটি ‘ক্লিপ’ ছিল ভিডিওটি। গানের দৃশ্যে ভ্রু নাচাতে দেখা যায় তাকে। এরপর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন চুমু। এরপর সোশ্যালে ‘উইঙ্ক গার্ল’ হিসেবে পরিচিত পেতে থাকেন প্রিয়া।
এ তরুণী অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার থেকে সোশ্যালেই বেশি পরিচিতি লাভ করেন। মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা ৭৬ লাখেরও বেশি।
এ তারকাকে নিয়ে নেটিজেনদের মাতামাতি কমে গেলেও সম্প্রতি যেন তা ফের জাগিয়ে তুললেন প্রিয়া। এর পেছনে বিকিনি পরা ছবি পোস্ট করাই দায়ী অভিনেত্রীর। নীল সমুদ্রের মাঝে হলুদ রঙের স্বল্প পোশাকে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তারপর থেকে ঝড় উঠেছে সব মাধ্যমে।
এ অভিনেত্রী যেখানে ছবিটি তুলেছেন সেই জায়গাও বেশ পরিচিত। থাইল্যান্ডের ফুকেতের একটি দ্রষ্টব্য এলাকা। তার স্বল্প পোশাকের ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তুলেছেন ‘উইঙ্ক গার্ল’ কী কোনো সিনেমার শুটিংয়ে গেছেন? আর এই ছবি কি তারই কোনো ঝলক?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, প্রিয়া কোনো সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাননি। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটানোর জন্য গেছেন। আর ভ্রমণের কিছু ছবি ও ভিডিও সোশ্যালে পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।
১৯৯৯ সালের ২৮ অক্টোবর কেরালায় জন্ম প্রিয়ার। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে অভিনয়ে আসেন। ২০১৮ সালে ‘থানাহা’ নামের একটি মালয়ালম সিনেমা গানের দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এর এক বছর পর ২০১৯ সালে ‘ওরু আদার লাভ’ নামে একটি মালয়ালম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। আর সেই সিনেমার গানের দৃশ্যেই ছিল চোখ মারা।
অভিনয়ের পাশাপাশি গানও করে থাকেন প্রিয়া। ‘ফাইনালস’ নামের একটি মালয়ালম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। ‘চেক’, ‘ইশক: নট অ্যা লভ স্টোরি’র মতো তেলুগু সিনেমায় এবং ‘৪ ইয়ার্স’, ‘লাইভ’ এবং ‘কোল্লা’র মতো মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া ‘লাভ হ্যাকার্স’ নামে একটি হিন্দি সিনেমাতেও দেখা যাবে প্রিয়াকে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







