ফের বাংলাদেশের সিনেমায় স্বস্তিকা মুখার্জী!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
কলকাতার বাংলা সিনেমার আবেদনময়ী নায়িকা স্বস্তিকা মুখার্জী। একটা সময় টালিউডের বাণিজ্যিক সিনেমায় নিয়মিত কাজ করেছেন। ২০০৯ সালে স্বস্তিকা ‘সবার উপরে তুমি’ নামে বাংলাদেশ-ভারতের একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছিলেন। তার নায়ক ছিলেন শাকিব খান।
বর্তমানে কলকাতার ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা। বাণিজ্যিক সিনেমার জগত থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। এছাড়া ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। হাল সময়ে স্বস্তিকাকে বেশির ভাগ সিনেমাতেই খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।
এবার সেই স্বস্তিকাকে নিয়েই সিনেমা বানাতে চাইছেন নাট্যনির্মাতা পারভেজ আমিন। এই নির্মাতা সম্প্রতি কলকাতায় স্বস্তিকার সঙ্গে আলোচনা করে দেশে ফিরেছেন। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন কলকাতায় ছবির স্ক্রিপ্টের কাজ চলছে। তবে স্বস্তিকাকে এখনও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেননি নির্মাতা। আপাতত এই অভিনেত্রী গল্প পছন্দ করেছেন। এমনটাই জানিয়েছেন নির্মাতা।
এদিকে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের বিভিন্ন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার বিভিন্ন নায়ক-নায়িকা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। সেসব সংবাদ গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমার বেশির ভাগই নির্মাণ হয়নি। অনেকেই নিজেদের আলোচনায় রাখতে পশ্চিমবঙ্গের শিল্পীদের নিয়ে কাজের ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় দর্শকরাও এধরনের খবরে বিরক্ত। ফলে সিনেমা মুক্তি না দেয়া পর্যন্ত কেউই তা বিশ্বাস করতে চাইছেন না।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








