ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
কিছুটা কমার পর বাজারে ফের বাড়তে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আর সোনালি মুরগির কেজি ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে আবারও দাম বেড়ে যাওয়ায় তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, দুই দিন ধরে মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও কেজি প্রতি ব্রয়লার মুরগি ২০ থেকে ৩০ টাকা এবং সোনালি মুরগি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুরগির বাজার কিছুটা ওঠানামা করবেই। তবে ব্রয়লার মুরগির কেজি ২০০ থেকে ২২০ টাকার মধ্যে থাকাটা ভালো। দাম যেন আর না বাড়ে, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।
এর আগে, রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে ব্রয়লার মুরগির দাম রেকর্ড পরিমাণ বেড়ে কেজিপ্রতি বিক্রি হয় ২৭০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হয় ৩৮০ টাকা কেজি। গত ২৩ মার্চ এক বৈঠকে এফবিসিসিআই সরকারকে মুরগি আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ দিলে খামারিরা দাম কমানো শুরু করে। এতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা কমে ১৯০ থেকে ২০০ টাকায় দাঁড়ায়। একই সঙ্গে সোনালি মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে ৩৪০ টাকায় নেমে আসে।
এদিকে, সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। পাশাপাশি বেড়েছে মাছের দামও। কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে সাড়ে চার শ টাকায়। এ ছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিন শ টাকা কেজি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








