ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:০৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ফের বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারও বায়ুদূষণের শীর্ষে চলে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৬ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, আর তৃতীয় স্থানেও পাকিস্তানের আরেক শহর করাচি।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানেও রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এটির দূষণ সূচকে স্কোর হচ্ছে ১২১ অর্থাৎ সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া চতুর্থ ধাপে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পঞ্চম অবস্থানে চিলির সান্তিয়াগো এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।