ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৭:৩৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ফের বিয়ের পিঁড়িতে বসছেন জুন মালিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলছেন জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া! শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগামী ১ ডিসেম্বরে হতে চলেছে জুন-সৌরভের বিয়ের অনুষ্ঠান!

টলিপাড়ার গুঞ্জন, জুন মালিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে বহু পুরুষ হৃদয়। তবে তাদের হৃদয় ভেঙেই নাকি একবার ফের বিয়ের পিঁড়িতে বসছেন জুন। এমনকি জুন-সৌরভের বিয়েতে কোনও আড়ম্বর হচ্ছে না বলেই খবর। এক্কেবারেই ছিমছামভাবে পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতিতেই নাকি বিয়েটা হতে চলেছে।

এ বিষয়ে অবশ্য জুন মালিয়া বা সৌরভ চট্টোপাধ্যায়ের তরফে প্রকাশ্যে কিছুই জানানো হয়নি। চিরকাল ব্যক্তিগত জীবনকে অন্তরালেই রাখতে পছন্দ করেন জুন। এবারও হয়তবা সেটাই চাইছেন জুন।

প্রসঙ্গত, জুন মালিয়ার মেয়ে শিবাঙ্গিনী ও ছেলে শিবেন্দ্রও দুজনেই এখন বেশ বড়। বিবাহ-বিচ্ছেদের পর তাদের নিজ হাতেই বড় করেছেন জুন। শোনা যায়, তাদের কথা ভেবেই সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে টানা ১৪ বছর সম্পর্কে থাকার পরও তিনি বিয়ের সিদ্ধান্ত নেননি। তবে অবশেষে দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন জুন।

উল্লেখ্য, প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘২২ শ্রাবণ’, ‘দ্যা বং কানেকশন’সহ বহু ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

তবে শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু টিভি সিরিজ এবং রিয়েলিটি শোতেও। তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

-জেডসি