ফের সৎ মা ও ভাইকে নিয়ে যা বললেন সারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বলিউডে অভিষেকের পরপরই ‘কেদারনাথ’, ‘সিম্বা’ নামের দুটি হিট ছবি উপহার দিয়েছেন। শুধু সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতার গুণে ইতিমধ্যেই সবার নজর করেছেন। তাইতো প্রায়ই পেজ থ্রির খবরে উঠে আসেন সাইফ আলী খান-অমৃতার মেয়ে সারা আলী খান। এবার কোনো সিনেমা নয়, বরং অন্য কারণে খবরের শিরোনামে তিনি।
সম্প্রতি ফেমিনা ম্যাগজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সৎ মা কারিনা কাপুর খান ও ভাই তৈমুরকে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত জীবনের নানা কথাই শেয়ার করেছেন সারা।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, শুধু ক্যারিয়ারেই নয়, ব্যক্তিগত জীবনেও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন সারা। মা অমৃতার সঙ্গে সাইফের বিচ্ছেদ হয়ে গেলেও কারিনা ও তৈমুরের সঙ্গে সারার সম্পর্ক কিন্তু বেশ ভালো। মাঝেমধ্যেই সাইফ, কারিনা, তৈমুর, ইব্রাহিম ও সারাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
এর আগেও বহুবার কারিনাকে নিয়ে মুখ খুলেছেন সারা। ফের একবার বেবোকে নিয়ে মুখ খুললেন তিনি। এর আগে কারিনা-সারার সম্পর্ক নিয়ে সাইফ বলেছিলেন, বেবো সবসময়ই সারার বন্ধু হতে চেয়েছে।
সাইফের কথা প্রসঙ্গেই ফেমিনা ম্যাগাজিনের তরফে প্রশ্ন করা হলে সারা বলেন, ‘আমার মনে হয় না কারিনা শুধু আমার বন্ধু, ও তার থেকেও বেশি কিছু। ও আমার বাবার স্ত্রী। আমি ওকে সম্মান করি। আমি এটা বেশ অনুভব করি কারিনা আমার বাবাকে সুখী করতে পেরেছে। আমাদের পেশাও এক। আমাদের জগৎটাও তাই এক। মাঝেমধ্যেই আমাদের এ নিয়ে কথাবার্তাও হয়ে থাকে।’
ওই একই সাক্ষাৎকারে তৈমুরকে নিয়ে সাইফ-কারিনার সচেতনতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘আমি বুঝতে পারি তৈমুরকে নিয়ে বাবা কেন এতটা সচেতন। কারণ তৈমুর আজকাল একটু বেশিই পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশে থাকে। আর আমার বাবা কখনোই চায় না যে তৈমুর তার বেড়ে ওঠার মুহূর্তে শৈশবেই বুঝে যাক যে ও একজন বিশেষ কেউ। যদিও তৈমুরের মিডিয়ার ফ্ল্যাশে থাকার বিষয়ে আমরা কেউই কিছুই করতে পারি না।’
‘তবে আমি এ বিষয়ে নিশ্চিত আমার বাবা ও কারিনা তৈমুরকে শৃঙ্খলার মধ্যেই বড় করে তুলবে। তাতে মিডিয়ার নজরে থেকেও তৈমুরের কোনো ক্ষতি হবে না,’ যোগ করেন সারা।
উল্লেখ্য, খুব শিগগিরই ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল-২’ ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে সারাকে। আবার ‘কুলি নাম্বার-১’ এ বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








