ফেসবুকের কল্যাণে ৫ বছর পর বাবা-মায়ের কোলে শিশু রাকিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১২ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
প্রায় পাঁচ বছর পূর্বে ২০১৮ সালের আগষ্ট মাসে নানা বাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় শিশু মো. রাকিব হোসেন (১২)। তখন তার বয়স ছিল সাত বছর। এরপর রেলস্টেশন, বাস স্ট্যান্ড , ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় শিশু রাকিবের। অবশেষে রাকিবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। সেই পোষ্টের সুবাদে রাকিবকে ফিরে পেতে থানায় ছুটে আসেন তার বাবা- মা।
সনাক্তকরণ ও যাচাই বাছাই শেষে রোববার (১১ জুন) দুপুরে বাবা - মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘ দিন পর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা।
পুলিশ জানায়, গত (৭ মে) কুমারখালী রেলস্টেশন চত্ত্বর থেকে শিশু রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ পোষ্ট করা হলেও তার পরিবারের কোন সন্ধান পাইনি পুলিশ। এরপর ১১ মে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র তাকে প্রেরণ করা হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে আসিলে নন্দনালপুর এলাকা থেকে স্থানীয় লোকজন রাকিবকে থানাতে রেখে যায়।
এরপর বিষয়টি জিডি নোট দিয়ে পরিবারের সন্ধান চেয়ে সমস্ত থানায় বার্তা পাঠায় পুলিশ। এছাড়াও ফের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাকিবের ছবি পোষ্ট করা হয়। সেই পোষ্ট দেখে রাকিবের স্বজনরা তার বাবা-মাকে খবর দেন। রবিবার দুপুরে তাদের সন্তানকে সনাক্ত করে নিয়ে যান।
এবিষয়ে রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তার ছেলে নানি বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে তিনি পাননি। পরে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেয়। পরে ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে এসে দেখেন তাঁর ছেলে রাকিব পুলিশের কাছে। হারানো ছেলে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।
রাকিব তিন ভাই - বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পর ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির। থানার ওসি মোহসীন হোসাইন বলেন, হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে তার বাবা - মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। পুলিশ হিসেবে এমন একটি মহৎ কাজ করতে পেরে তিনি গর্বিত।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







