ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

ফেসবুকে ‘শান্তির ঘুম’ লিখে ফাঁসিতে ঝুললো কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন।

শনিবার সকাল সাড় ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়া মহিরণ গ্রামের মৃত স্বপন রায়ের মেয়ে। তিনি যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার।

নিহতের পরিবার ও ঘনিষ্টজনরা জানান, শুক্রবার মধ্যরাতে ঐশী রায়ের নিজস্ব ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা গেছে।

রিয়ার বোন প্রিয়া রায় জানিয়েছেন, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরের দিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকা হলে কোনা সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে প্রতিবেশী ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।