ফেসবুক লাইভে মুখোমুখি হচ্ছেন তাহসান-মিথিলা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৫ মে ২০২১ শনিবার
তাহসান ও মিথিলা। পুরোনো ছবি
অবশেষে তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’র রহস্য উন্মোচিত হলো। সেটি হলো- বিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা। কথা বলবেন, ব্যক্তি ও কর্মজীবনের নানা বিষয় নিয়ে।
আজ শনিবার রাত ৯টায় ফেসবুক লাইভে আসবেন সাবেক এই তারকা দম্পতি। ই-কমার্স সাইট ইভ্যালির ফেসবুক পেজ থেকে এই লাইভ সম্প্রচার হবে। আর এটাই হলো- তাহসানের ‘শনিবার সারপ্রাইজ’, যার অপেক্ষায় ছিলেন মিথিলা।
ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন জানান, ‘শনিবার রাত ঠিক ৯টায় উনারা দুজন সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভেদ। তাহসানের পর ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলাও। সেই উপলক্ষে এই আয়োজন।’
এর মধ্য দিয়ে সংসার জীবন বিচ্ছেদের লম্বা বিরতির পর আবারও মুখোমুখি বসতে যাচ্ছেন তারা। এই সময়টাতে তারা কী আলাপ করবেন? এমন কৌতূহল থাকতেই পারে ভক্ত-অনুরাগীদের।
এর আগে, গত বুধবার মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাহসান জানান, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে’। এর কিছুক্ষণ পরই দেখা যায়, মিথিলা তার ফেসবুক থেকে উত্তরে লিখেছেন, ‘আসলেই?... সারপ্রাইজের অপেক্ষায় রইলাম’। দু’জনের এমন স্ট্যাটাসে ঘিরে সরগরম হয় নেট দুনিয়া।
তাদের এমন পাল্টাপাল্টি স্ট্যাটাস-এর মন্তব্যের ঘরে জমা পড়তে থাকে ভক্তদের নানা প্রশ্ন। অনেকেই মনে করেন মিথিলাকে উদ্দেশ্য করেই স্ট্যাটাসটি দিয়েছেন তাহসান।
তাহসানের পোস্টে আবু বকর নামের এক ভক্ত লিখেছেন, ‘মিথিলাকে ফিরিয়ে আনা ছাড়া… আপনার যে কোনো সারপ্রাইজ নিতে আমরা প্রস্তুত…! আর যদি নতুন ভাবী আনেন, তো আলহামদুলিল্লাহ্।’
জাহান মিম নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘আবার মিথিলা নিয়ে আসছেন না তো ইন্ডিয়া থেকে! আনলেও অবশ্য আমরা সবাই খুশি হবো’।
তামান্না রানাক রাফা লিখেছেন, ‘এইযে ইভ্যালি নিয়ে মার্কেটিং করছেন, উল্টো নিজের ইমেজ নষ্ট হচ্ছে; মাঝখান থেকে আপনার স্ট্যাটাস দিয়ে রাফিয়াথ রশিদ মিথিলা নিজের মার্কেটিং করে ফেললো।’
ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও তাদের এই পোস্ট ঘিরে মন্তব্য করেছেন। তাহসানের পোস্টে সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল লিখেছেন, ‘শুভকামনা... নিশ্চয়ই দুর্দান্ত কোনো চমক তাহসান ভাই।’
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী





