ফোনের ছবিতেও নজর দিচ্ছে ফেসবুক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আপনার মোবাইল ফোনে তোলা, কিন্তু এখনো ফেসবুকে শেয়ার হয়নি; সে ছবিগুলোর ওপরেই নজর রাখছে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রাথমিকভাবে নতুন এই ফিচারটি যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সম্মতি সাপেক্ষে ফেসবুকের পরামর্শ পেতে পারেন। সম্মতি দিলে তবেই ব্যবহারকারীদের ছবিগুলোর ওপর ভিত্তি করে কোলাজ, জন্মদিনের থিম, পুনরালোচনা বা নকশা পরিবর্তনের মতো সাজেশন পাঠাবে।
কীভাবে কাজ করে এই ফিচার
পরীক্ষামূলকভাবে চালুর পর এখন এটি মূল সংস্করণে এসেছে। ব্যবহারকারীর সামনে প্রথমে একটি বার্তা আসবে; যেখানে লেখা থাকবে, ‘আপনার গ্যালারির ছবি থেকে সৃজনশীল ধারণা দিতে ফেসবুককে ক্লাউড প্রক্রিয়ায় সম্মতি দিন।’
আপনি তাতে সম্মতি দিলে ফেসবুক অ্যাপটি ব্যবহারকারীর ফোন থেকে ছবি নিয়মিতভাবে মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিগুলো বিশ্লেষণ করে বিভিন্ন সম্পাদনা বা পোস্ট করার পরামর্শ দেবে।
মেটা জানিয়েছে, এসব ছবি বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের জন্য ব্যবহার করা হবে না। তবে যদি ব্যবহারকারী সেই ছবি সম্পাদনা করেন বা ফেসবুকে শেয়ার করেন, তাহলে ওই তথ্য তাদের এআই সিস্টেম উন্নয়নে কাজে লাগানো হতে পারে।
মেটার পলিসি তথা নিয়মে বলা আছে, ব্যবহারকারী অনুমতি দিলে তাদের ছবিতে থাকা মুখ, মানুষ, বস্তুর উপস্থিতি ও ছবির সময়–তারিখ বিশ্লেষণ করা হতে পারে। এসব তথ্যের ওপর ভিত্তি করে মেটা ছবির বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন, ছবি পরিবর্তন কিংবা নতুন ছবি তৈরি করতে সক্ষম।
অর্থাৎ আপনি ছবি না শেয়ার করলেও মেটা আপনার জীবনযাত্রা, সম্পর্ক কিংবা অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে মেটার হাতে ব্যবহারকারীদের আচরণ ও তাদের রুচি-পছন্দের বিশাল এক তথ্যভান্ডার তৈরি হবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আরও এগিয়ে দেবে।
এর আগেও মেটা ঘোষণা দিয়েছিল যে, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য ও ছবি তারা তাদের ছবি শনাক্তকরণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত এই প্রক্রিয়া থেকে নিজেদের নাম প্রত্যাহারের সুযোগ পেয়েছিলেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


