ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।
মঙ্গলবার প্রকাশিত ওই তালিকায় পরীমনির পাশাপাশি এশিয়ান অনেক সুপারস্টার ও খ্যাতনামা ব্যক্তিরা রয়েছেন।
তালিকায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গায়ক, ব্যান্ড, চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পীসহ মোট ১০০ জন শিল্পী রয়েছেন যারা প্রতিনিয়ত ডিজিটাল মিডিয়ায় তাদের প্রভাবশালী উপস্থিতি তৈরি করে চলেছেন।
তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে মনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন।’
আগামী ১১ ডিসেম্বর পরীমনি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
তালিকায় দক্ষিণ কোরিয়ার গার্লস ব্যান্ড ব্ল্যাকপিংক শীর্ষে রয়েছে। এরপরে রয়েছে চীনা কণ্ঠশিল্পী ও অভিনেতা জ্যাকসন ইয়ে। থাই অভিনেত্রী ডেভিকা হুর্নে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রণবীর সিং, হৃতিক রোশন, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নেহা কাক্করসহ বলিউড তারকারাও এই তালিকায় রয়েছেন।
পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান এবং গায়ক আতিফ আসলাম, অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, হিউ জ্যাকম্যান এবং রুবি রোজ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং চীনের একাধিক শিল্পী এই তালিকায় রয়েছেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও








