ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি সেবার অবনতির প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভ মারাত্মক দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার (১৮ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশবাসীর প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
তিনি স্পষ্ট করে বলেছেন, যৌক্তিক আন্দোলনকারীদের সঙ্গে ভাঙচুরকারীদের গুলিয়ে ফেলা যাবে না এবং সহিংসতায় জড়িত অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। গত শনিবার দেশজুড়ে প্রায় সাড়ে ৫ লাখ মানুষের বিক্ষোভ থেকে সূত্রপাত হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা লিমোজ শহরের ১৯ শতকের ঐতিহাসিক টাউন হলে আগুন ধরিয়ে দিলে ভবনটির ছাদ ও ঘড়ির টাওয়ার ধসে পড়ে। এ ছাড়া প্যারিস, মার্সেই ও লিল শহরে বিভিন্ন দোকানপাটে ব্যাপক লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববারও প্যারিস ও লিওঁর কিছু এলাকায় কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের এই ব্যাপক তাণ্ডবে অন্তত এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
গত মাসে শিক্ষার্থীদের শুরু করা আন্দোলনে শনিবার শ্রমিক ও অন্যান্য সরকারবিরোধী সংগঠনগুলো যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সহিংসতা নিয়ে দেশটির রাজনৈতিক বিভাজনও চরমে পৌঁছেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সরকারি স্থাপনায় হামলার জন্য কট্টর বামপন্থীদের দায়ী করেছেন। অন্যদিকে বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ সরকারের কঠোর ভূমিকার সমালোচনা করেছেন এবং কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন রাজনৈতিক ইন্ধনে এই সহিংসতা ছড়ানোর অভিযোগ তুলেছেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











