ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২১:৫৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতালিতে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস ছিটকে নিচে পড়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে ভেনিসের কাছে একটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে পর্যটকবাহী ওই বাসটি নিচে পড়ে যায়। বাসটি ছিটকে নিচে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। এতেই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এ ছাড়া দুর্ঘটনায় যে ১৮ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

এদিকে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস পড়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।