বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও শিশুসাহিত্যিক আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’।
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও শিশুসাহিত্যিক আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’। বইটি প্রকাশ করছে কিশোর লেখা প্রকাশন। বইমেলার শুরু থেকেই বইটি বইমেলার সপ্তডিঙ্গার স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানে ৩৮৬-৮৭ নম্বর) পাওয়া যাচ্ছে।
সাড়ে তিন ফর্মার বইটির প্রচ্ছদ ও চাররঙা অলঙ্করণ করেছেন দেশের বিখ্যাত প্রচচ্ছদশিল্পী ধ্রুব এষ। বইটির মূল্য ২৮০ টাকা। এটি লেখকের ত্রিশতম বই।
আইরীন নিয়াজী মান্না প্রায় চার দশক ধরে লিখছেন। সেই ছেলেবেলায় ছড়ার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন মান্না। তারপর সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন। তিনি মূলত ছোটদের জন্য গল্প, কিশোর কবিতা ও পাখি বিষয়ক প্রবন্ধ লিখে থাকেন। এছাড়াও বড়দের জন্য গল্প, কবিতা ও বিভিন্ন বিষয়ে গবেষণাবিষয়ক প্রবন্ধ লেখেন। বর্তমানে দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম-এ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‘টুটুলের জন্য চিঠি’ মান্নার নবম ছড়ার বই। একজন অভিজ্ঞ ছড়াশিল্পী হিসেবে চমৎকার শিল্প-সুতোর বুননে তিনি সৃষ্টি করেছেন এই বইয়ের প্রতিটি শব্দ। বইটিতে মোট ২৪টি ছড়া রয়েছে। টুটুল নামে অকালে হারিয়ে যাওয়া নিজের বোনের স্মৃতি নিয়ে লেখা হয়েছে বইয়ের কয়েকটি ছড়া। একটি ছোট্ট শিশুর মনে আপনজনকে অসময়ে হারানোর যে বেদনা-যন্ত্রণা তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ছড়াগুলোতে। এর পাশাপাশি বইটিতে লেখক সমাজের নানা চিত্র তুলে ধরেছেন তার বইয়ে।দেশপ্রেম, গাছ-পাখি-প্রকৃতি, মায়ের প্রতি ভালোবাসা চিত্রিত হয়েছে ছড়াগুলোতে।
আইরীন নিয়াজী মান্না চমৎকার ভাষাশৈলী ও ছন্দ ব্যবহারের মাধ্যমে দারুণভাবে উপস্থাপন করেছেন ছড়াগুলোকে। মান্নার ভাষা সহজ-সরল এবং প্রাণঞ্জল। ছোটদের বোধের বাইরে বড়দেরও তা আকৃষ্ট করে। স্বচ্ছ-সুন্দর ছন্দের খেলা, সরল ও গতিশীল ভাষার ব্যবহার, চমৎকার উপমা-অলঙ্করণ ও অন্তমিলের ব্যবহার বইয়ের প্রতিটি ছড়াকে নান্দনিকতা দিয়েছে। চাররঙের চমৎকার প্রচ্ছম ও অলংকরণ বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছোট-বড় সকল পাঠকের ছড়াগুলো পড়ে ভালো লাগবে।
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
- নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে
- শীর্ষস্থান ফিরে পেলেন পাক স্পিনার সাদিয়া ইকবাল
- মন্ত্রিসভায় কোন বিভাগ থেকে কতজন আসল
- সরকারপ্রধান হিসেবে একই পরিবারের ৩য় ব্যক্তি তারেক
- সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়
- আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা
- বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা
- নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
- শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
- নারীরা শুধু ভোটার হয়ে যাবে, এটা কি লজ্জার নয়?
- আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে
- নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা
- পাখির দেশে বাংলাদেশ: বৈচিত্র্য, আবাসস্থল ও সংরক্ষণে চ্যালেঞ্জ
- রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত বেতন পান?
- নতুন সরকারের শপথ কেন বঙ্গভবনের বাইরে?
- ব্রেন টিউমারে আক্রান্ত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি
- বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা
- এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা
- নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক অ্যামেলিয়া
- ছুটি শেষে ধীরে ধীরে ঢাকাবাসী ফিরছেন ঘরে
- আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ
- ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
- প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
- কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

