বইমেলা বিকেল ৪টা-রাত ৮টা করার দাবি প্রকাশকদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয়বারের মতো বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার হঠাৎ করেই বইমেলার নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলা একাডেমি। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা চলবে।
প্রকাশকদের সঙ্গে আলোচনা ছাড়াই মেলার নতুন সময়সূচি ঘোষণা করায় বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা।
বিকেল ৪টা ৫ মিনিটে শুরু হওয়া বৈঠক মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়। এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ জানান, বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে তাদের কথা হয়েছে। প্রকাশকদের তরফ থেকে বলা হয়েছে, নীতিমালা মেনে তারা মেলা শেষ করতে চান। তারপরও করোনার বিষয়টি মাথায় রেখে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার সময় নির্ধারণের জন্য তারা মহাপরিচালকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রকাশকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছেন, তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং নতুন সিদ্ধান্তের বিষয়ে শুক্রবার প্রকাশকদের জানাবেন।
বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে আরও অংশ নেন অনন্যা প্রকাশনীর মনিরুল হক, অ্যাডর্ণ পাবলিকেশন্সের সৈয়দ জাকির হোসেন, অনুপম প্রকাশনীর মিলন নাথ, কাকলীর নাসির আহমেদ সেলিম, তাম্রলিপির এ কে এম তারিকুল ইসলাম রনি, প্রগতি পাবলিশার্সের আশরার মাসুদসহ অন্যরা।
প্রসঙ্গত, বুধবার (৩১ মার্চ) থেকে বইমেলার সময় দেড় ঘণ্টা কমানো হয়েছে। বর্তমানে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বইমেলা হচ্ছে। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বইমেলা হবে।
-জেডসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

