বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে চালকসহ আহত হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর হাজিপুর মডেল মসজিদের সামনে ট্রাকচাপায় সিএনজিতে থাকা মহিলা ও শিশুসহ তিন যাত্রী নিহত এবং চারজন আহত হন।
নিহতরা হলেন হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অন্য এক মহিলার নাম জানা যায়নি। আহতরা হলেন তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) অপর একজনের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, শেরপুর থেকে একটি সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় হাজিপুর মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ এক মহিলা মারা যান। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামে আরেকজন মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রানীরহাটের জোড়া বটতলা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। এতে প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই দোলেনা বেগমদের বাসা। বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হচ্ছিলেন দোলেনা বেগম ও তার মেয়ে আয়েশা খাতুন। এ সময় নাটোর থেকে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?









