ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বগুড়ায় গৃবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধে জীবননেছা (২৮) নামে এক গৃবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশি আবেদুর রহমানের সাথে বাড়ির সামনে দুই শতক জমি নিয়ে মামলা চলছে। এ নিয়ে আবেদুর সব সময়ই হুমকি-ধমকি দিয়ে থাকেন।

বুধবার সকালে ধান কাটার জন্য তিনজন শ্রমিক নিয়োগ করা হয়। তাদের সকালের খাবার দিয়ে সকাল ১১টায় ওই গৃহবধূ বাড়িতে ফিরছিল। এ সময় আবেদুরসহ তার পক্ষের লোকজন বাঁশ দিয়ে মাথায় উপর্যপুরি আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।