ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৫:৩৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে হলিউড

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হলিউডের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে, এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির অপেক্ষায় আছেন তারা।

অনুমতি পেলে ছবিটি পরিচালনা করবেন ‘স্যালভাদর’, ‘আলেকজেন্ডার’সহ বহু বিখ্যাত ছবির পরিচালক-প্রযোজক অলিভার স্টোন।

বাংলাদেশ থেকে সুপারভাইজিং পরিচালক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

ফিল্ম লাইফ ফ্যাক্টরি সূত্র জানায়, সম্পূর্ণ ফিকশন ধারায় নির্মিত হবে ছবিটি। এ জন্য বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ষাটটিরও বেশি বই থেকে সাহায্য নিয়ে লেখা হয়েছে চিত্রনাট্য। এরই মধ্যে হলিউড থেকে সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন দুই দফা বাংলাদেশে ঘুরে গেছেন।

জানা গেছে, অনুমতি পেলে হলিউড থেকে আসবেন সংশ্লিষ্টরা, শুরু করবেন প্রোডাকশনের কাজ। ১৫ মার্চ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।

-জেডসি