বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমী হও : তারানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৪৭ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম শিশু-কিশোরদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশপ্রেমী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তোমরা বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমী হও। বড় হয়ে তাঁর আদর্শকে ধারণ করে দেশসেবা করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্কুল জীবন থেকেই শিশুদের ভালবাসতেন। তাদের বিপদ-আপদে কাছে থেকে লড়াই করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় কম বয়সে। তিনি ছোট বেলা থেকেই মানুষের অধিকার আদায়ের কাজ শুরু করেন। এ জন্যে তাকে ছাত্র জীবনেই জেলে যেতে হয়েছে। রাজনৈতিক জীবনে ১৪ বছর তিনি কারাগারে ছিলেন, কিন্তু পিছু হটেননি।
প্রতিমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভীষণ সাহসী। কোনদিন মাথা নত করেন নাই। এ কারণেই সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নেতৃত্বে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তোমরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামকে জানবে।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’ শীর্ষক শিশু-কিশোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন কবি হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক মেরিনা জাহান ও অভিনয় শিল্পী শমী কায়সার। শুরুতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন করে শিশু শিল্পী ফারহান সাদিক সামি। অনুষ্ঠান পরিচালনা করেন সুভাষ সিংহ রায়। এতে কয়েকশ’ শিশু-কিশোর অংশ নেয়।
শমী কায়সার গল্প বলার ডঙে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শিশুদের মাঝে উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাবা মা তাঁকে খোকা বলে ডাকতেন। সেই খোকাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তোমাদের মতো ছোট থাকাকালে এই খোকা ছিলেন ভীষণ সাহসী। চারপাশের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এই খোকাই আমাদের স্বাধীনতা ও জাতীয় পতাকা দিয়েছেন, বাংলাকে রাষ্ট্র ভাষা করেছেন, বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করেছেন।
অধ্যাপক মেরিনা জাহান বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-এই চারটি বিষয় অবিচ্ছিন্ন স্বত্তা। আমরা যে বাঙালি জাতি সেটাও স্বাধীনতা পাওয়ার মধ্যদিয়ে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। তোমরা বঙ্গবন্ধুর শিশুকাল পড়বে। জানতে পারবে তিনি বিশ্বের কত বড় আপসহীন নেতা ছিলেন।
কবি হাবীবুল্লাহ সিরাজী অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবি শামসুর রাহমানের ‘অমর নাম’ ও ছড়াশিল্পী আমীরুল ইসলামের লেখা ‘একটি ছেলে’ কবিতা দুটি আবৃত্তি করেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






