বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় এটি নির্মিত হবে। বায়োপিকটি তৈরির জন্য পরিচালক হিসেবে বেছে নেয়া হয়েছে বলিউডের প্রবীণ পরিচালক শ্যাম বেনেগালকে। ইতিমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন।
দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা এর আগে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে অনন্যভাবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন শ্যাম বেনেগাল।
শুটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন তিনি। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই এর কাজ।
এরই মধ্যে বায়োপিকের জন্য চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী দিলারা জামান, তৌকির আহমেদসহ বেশ কয়েকজন।
এর মধ্যে দিলারা জামান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে আর তৌকির আহমেদ চূড়ান্ত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রের জন্য।
শেখ সায়েরা খাতুনের চরিত্রে চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দিলারা জামান বলেন, চরিত্রটির জন্য জানুয়ারিতে অডিশন দিয়েছিলাম। আমি সহ বাংলাদেশের প্রায় সবাই এই সিনেমার জন্য অডিশন দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আমাকে জানানো হয় আমি শেখ সায়েরা খাতুনের চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছি। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের খবর। এমন একটি চরিত্রে আমি অভিনয় করছি যা আমার জন্য বড় পাওয়া।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে বাংলাদেশের বাইরে বলিউড ও কলকাতার শিল্পীদের দেখা যাবে বলেও জানা গেছে।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











