বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়নি, কাল ফের চেষ্টা
ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৫ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার
শেষ পর্যন্ত অপেক্ষা প্রহর হইল না শেষ। প্রতীক্ষার প্রহর আরও একদিন বাড়লো। বাংলাদেশ সময় ভোর ৩টা ৪৭ মিনিটে মহাকাশ যাত্রা শুরুর সব প্রস্তুতির পরও আপাতত মহাকাশের যাত্রা শুরু করতে পারলোনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মঞ্চে উঠেও ওড়া হলো না আজ। বিশ্বের ৫৭ তম স্যাটেলাইটধারী দেশ হিসেবে নাম লেখানোর অপেক্ষার পালা তাই আরও একদিনের জন্য দীর্ঘায়িত হল।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ স্থগিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা ২টা ২২ মিনিটে ও সর্বশেষ ৩টা ৪৭ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে উপগ্রহটি বহনকারী রকেট ফ্যালকন-৯-এর মহাকাশের পথে উড়াল দেয়ার কথা ছিল।
পূর্ব নির্ধারিত বিকল্প ব্যাকআপ উইন্ডো হিসেবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ভোর ৪টা ১৪ পর্যন্ত আবার উৎক্ষেপণের প্রস্তুতি শুরু হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্পেস এক্সের সরাসরি সম্প্রচারে উৎক্ষেপণ স্থগিত হয়েছে জানিয়ে বলা হয়, ফ্যালকন রকেট এবং স্যাটেলাইটে কোন সমস্যা নেই। তাহলে কেন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হলো না তার কোন নির্দিষ্ট কারণ লাইভ সম্প্রচারে জানানো হয়নি।
ইন্টারনেট ব্যবহার, সামাজিক মাধ্যমে বাংলাদেশকে আপাতত ডিজিটাল বলা গেলেও মহাকাশে স্যাটেলাইট পাঠানোর অভিজ্ঞতা সরকার এবং দেশের জনগণের জন্য একেবারেই নতুন। তাই বারবার উৎক্ষেপণের তারিখ পেছানো নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। জনমনে সংশয় , দু:শ্চিন্তা বাড়তে থাকে।
স্যাটেলাইট উৎক্ষেপণে সবচেয়ে বড় ঝুঁকিটি হচ্ছে প্রতিকূল আবহাওয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে ফ্যালকনের ৪ মে উড়াল দেয়ার পথেও সব চেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আবহাওয়া। প্রতিকূল পরিবেশের কারণে স্পেস শাটলের মতো জটিল ও সুক্ষম সার্কিটের মহাকাশ যানের উৎক্ষেপণ পিছিয়ে যাওয়াকে স্বাভাবিক বলেই মনে করে নাসা।
২০১৫ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি চুক্তি অনুসারে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের সময় ছিল ২০১৭ সালে। কিন্তু ২০১৭ সালে তারিখ ঠিক করেও একবার দুইবার নয়, ছয়বার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ পিছিয়েছে। সর্বশেষ আশাকরাহয়েছিল ১০ মে (বাংলাদেশ সময় ১১ মে, রাত ৩ টা) বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মহাশূন্যে উড়বে স্পেস এক্সের ফ্যালকন নাইন।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট) স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ মিনিটের উৎক্ষেপণ পুরোপুরিভাবে কম্পিউটার নিয়ন্ত্রণ করে। কম্পিউটার স্বাভাবিক হিসেব-নিকেশের বাইরে কিছু দেখলেই উৎক্ষেপণ বাতিল করে দেয়। আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে তা বাতিল করা হয়। স্পেসএক্স সবকিছু পর্যবেক্ষণ করে আগামীকাল একই সময়ে উৎক্ষেপণের আয়োজন করবে। মহাকাশযান উৎক্ষেপণের জন্য এটা খুবই সাধারণ ঘটনা এবং এত বড় ঝুঁকি নেওয়াটা কাম্য নয়।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






