বঙ্গবন্ধু-১ এর বাণিজ্যিক কাজ শুরু হবে দ্রুত : তারানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৭ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ইতোমধ্যেই সিগনাল পাঠানো শুরু করেছে। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে আমরা এর বাণিজ্যিক প্রক্রিয়া শুরু করতে সক্ষম হবো।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার আছে। এর মধ্যে ২০টি আমাদের দেশে ব্যাবহার হবে বাকি ২০টি বিভিন্ন দেশে ব্যবহার করা হবে।
আজ শনিবার টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, দুযোগপূর্ণ আবহাওয়ায় দেশে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে সারাদেশের তথ্যপ্রযুক্তির যোগাযোগ বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থাকার কারণে এখন থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা থাকবে এবং ইন্টারনেট সেবা বিস্তৃত হবে।
তিনি আরো বলেন, আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ার মর্যাদা পেয়েছি সেটি যেমন গৌরবের, তেমনি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণও বাংলাদেশের জন্য খুবই গৌরবের।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার ৭/৮ বছরের মধ্যে এর ব্যয় উঠে আসবে।
তিনি আরো বলেন, নবম ওয়েজবোর্ডের মধ্যে ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অর্ন্তভুক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দুই তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা হবে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











