ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১:৫৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বজ্রপাতে আহত ৮ নারী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে আটজন নারী আহত হয়েছেন। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন পাংশা পৌরসভার মৌকুড়ী এলাকার আক্কাস আলীর স্ত্রী বিলকিস (৩৬) ও হেলালের স্ত্রী নাসিমা (৩৫), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া আগ্রামের মতিন মণ্ডলের স্ত্রী আকলিমা (৪০), চরঝিকড়ী গ্রামের আকিদুলের স্ত্রী আকলিমা (৪২) ও সোনাইয়ের স্ত্রী রিনা (৪৫), মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়ীয়া গ্রামের আজাদের স্ত্রী শিপ্রা (৩০) ও নিজাম মৃধার স্ত্রী হাছিনা বেগম (৫০) এবং বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজিজের স্ত্রী নাসরিন (২৯)।

পাংশা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতন কুমার জানান, আহতরা সোমবারের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবেন।