‘বদনজর’ থেকে বাঁচতে চাইছেন স্মৃতি-পলাশ
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫০ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতের বিশ্বকাপ জয়ী ব্যাটার স্মৃতি মান্ধানা ও তার বাগদত্তা পলাশ মুচ্ছাল এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত জুটি। ভারতীয় সংগীত পরিচালকের সঙ্গে গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা। কিন্তু তা পিছিয়ে গেছে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার অসুস্থতার কারণে। পরে আরও নানা ঘটনায় দুজনের মাঝে বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। এরই মাঝে দুজনেই ইনস্টাগ্রামের বায়ো পাল্টে নেটিজেনদের আলোচনায় আসলেন নতুন করে।
এই জুটি বিয়ে স্থগিতের ঘোষণা দেওয়ার পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সোশাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। শুরুটা হয় পলাশের সঙ্গে স্মৃতি তার বিয়ে সংক্রান্ত সব ছবি মুছে ফেলার পর। তারপর তার বাগদত্তার সঙ্গে আরেক নারীর ‘ঘনিষ্ঠ’ চ্যাটের কিছু স্ক্রিনশট সোশাল মিডিয়ায় এলে তাদের মাঝে ভাঙন দেখতে পেয়েছিলেন অনেকে।
সম্প্রতি স্মৃতির বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন। বিয়ের নতুন দিনক্ষণ কবে ঘোষণা হচ্ছে, সেই অপেক্ষায় ভক্তরা। এরই মাঝে দুজনে তাদের ইনস্টাগ্রামের বায়োতে ‘নজর’ ইমোজি যুক্ত করেছেন। ‘বদনজর’ থেকে বাঁচতে এমন ইমোজি তারা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এই দুঃসময়ে স্মৃতির পাশে থাকতে তার সতীর্থ জেমিমা রদ্রিগেজ বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় না গিয়ে দেশে থেকে গেছেন। বন্ধুর জন্য তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিবিএল ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিট।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







